Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

বাংলাদেশ হিন্দু পরিষদ, চট্রগ্রাম জেলা আয়োজনে রথযাত্রা মহোৎসব-২০২৬ উপলক্ষে চট্টগ্রামে সাংগঠনিক মিলনমেলা, ধর্মীয় আলোচনা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ হিন্দু পরিষদ, চট্টগ্রাম জেলা কমিটির আয়োজনে এবং বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখার সৌজন্যে বৃহস্পতিবার (১৬ জুলাই) যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা মহোৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।


এ উপলক্ষে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশস্থ সুইস পার্ক কমিউনিটি সেন্টারে এক সাংগঠনিক মিলনমেলা, ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট অতিথি, শুভানুধ্যায়ী এবং বিপুল সংখ্যক সনাতনী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখার বিভিন্ন ইউনিটের সনাতনী শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখার আওতাধীন সদরঘাট থানা কমিটির সনাতনী ধর্মীয় ব্যান্ড "ব্রহ্মাস্ত্র"-এর পরিবেশনা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।


অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি সকলের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।


পরবর্তীতে একটি বর্ণাঢ্য র‍্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রবর্তক ইসকন শ্রীকৃষ্ণ মন্দিরের রথযাত্রার মূল শোভাযাত্রায় যুক্ত হয়। র‍্যালিতে বাংলাদেশ হিন্দু পরিষদ, চট্টগ্রাম জেলা কমিটির বিভিন্ন ইউনিট এবং বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখার বিভিন্ন থানা কমিটির সনাতনী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


র‍্যালিতে অংশগ্রহণকারী সনাতনী ভক্তদের জন্য শরবত সেবা ও প্রসাদ বিতরণের আয়োজন করে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখার আওতাধীন আকবরশাহ থানা কমিটি।


র‍্যালির বিশেষ আকর্ষণ হিসেবে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের শিক্ষার্থীরা রাধা-কৃষ্ণ এবং রাম-সীতা-লক্ষ্মণের বৈদিক সাজে অংশগ্রহণ করেন, যা উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে এবং শোভাযাত্রায় ভিন্নমাত্রা যোগ করে।


রথযাত্রার এ কর্মসূচিতে প্রায় শতাধিক সনাতনী শিক্ষার্থী ও যুবক অংশগ্রহণ করেন। ধর্মীয় সম্প্রীতি, ঐতিহ্য সংরক্ষণ এবং তরুণ প্রজন্মের মধ্যে সনাতন সংস্কৃতি ও মূল্যবোধ বিকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.