Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

হরিদাস চন্দ্র তরনী দাসের গ্রেপ্তারের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে সমাবেশ ও বিক্ষোভ মিছিল


ঢাকা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ির রাধাগোবিন্দ কালী মন্দির চত্বরে ভগবান শ্রীরামের বিগ্রহ প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরনী দাসের গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা আজ সকালে জাতীয় প্রেসক্লাব চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন।




সমাবেশে বক্তারা হরিদাস চন্দ্র তরনী দাসের গ্রেপ্তারকে অন্যায় ও অযৌক্তিক বলে দাবি করেন। তারা বলেন, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত একজন ব্যক্তিকে গ্রেপ্তার করায় সনাতন সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।



বক্তারা অবিলম্বে হরিদাস চন্দ্র তরনী দাসের মুক্তি এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে তারা দেশের সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।


সমাবেশ শেষে জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করে প্রতিবাদী স্লোগান দেন।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.