Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

রথযাত্রার দিনে ঝালকাঠিতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, ডাকাতির ঘটনায় নিহত গৃহবধূ

ছবি: প্রথম আলো

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি পৌর শহরের টিঅ্যান্ডটি এলাকায় একটি তিনতলা ভবনে সংঘটিত ডাকাতির ঘটনায় মলিনা রায় (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি শুক্রবার (১৭ জুলাই) রাতে ঘটে বলে জানিয়েছে পুলিশ।


নিহত মলিনা রায় ভবনটির নিচতলার ভাড়াটিয়া এবং রতন রায়ের স্ত্রী। রতন রায় কর্মসূত্রে ঢাকায় অবস্থান করায় তিনি মেয়ে পূজা রায়কে নিয়ে বাসায় বসবাস করতেন।


স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রথযাত্রা উপলক্ষে শুক্রবার সকালে ভবনের অধিকাংশ বাসিন্দা কৃত্তিপাশা–ভিমরুলী এলাকায় যান। রাতে ফিরে এসে তারা ভবনের বিভিন্ন ফ্ল্যাটের দরজার তালা ভাঙা এবং ঘরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান।


পরবর্তীতে মলিনা রায়ের মেয়ে পূজা রায় বাসার ভেতরে তাঁর মাকে অচেতন অবস্থায় দেখতে পান। স্বজন ও প্রতিবেশীরা দ্রুত তাঁকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


ভবনের মালিক তপন হালদার জানান, রথযাত্রা শেষে বাসায় ফিরে তারা বিভিন্ন ফ্ল্যাটের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে নিচতলার ভাড়াটিয়ার বাসায় ঘটনাটি জানতে পারেন।


তৃতীয় তলার ভাড়াটিয়া পল্লবী বড়াল বলেন, তাঁর বাসাসহ ভবনের একাধিক ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে এবং কিছু মূল্যবান সামগ্রী খোয়া গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। প্রাথমিকভাবে এটি ডাকাতি বা চুরির উদ্দেশ্যে সংঘটিত ঘটনা হতে পারে বলে ধারণা করা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।


এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। (সূত্র- প্রথম আলো)


কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.