Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

ফের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর

ছবি-AI


চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বহুল আলোচিত আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অ্যাডভোকেট শহিদুল আলম রাহাত। একইসঙ্গে মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে করা জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২১ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজিরের আদালতে এ ঘটনা ঘটে। আদালতে অ্যাডভোকেট শহিদুল আলম রাহাতের সাক্ষ্য গ্রহণ করা হয় এবং তার জবানবন্দি রেকর্ড করেন বিচারক।

আদালত সূত্রে জানা যায়, চার্জশিটভুক্ত আসামি চিন্ময় কৃষ্ণ দাস ভার্চুয়ালি আদালতের কার্যক্রমে অংশ নেন। অন্য আসামিদের কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী ও আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী সাংবাদিকদের জানান, ঘটনার বর্ণনা দিতে গিয়ে সাক্ষী অ্যাডভোকেট শহিদুল আলম রাহাত বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন। তার সাক্ষ্য চলাকালে আদালত কক্ষে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন।

তিনি আরও জানান, রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষীর জেরা এদিন শেষ হওয়ার কথা থাকলেও আসামিপক্ষের আইনজীবীরা পুনরায় সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ২০ আগস্ট জেরার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। একই সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদনও নামঞ্জুর করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নিহত হন। অভিযোগ রয়েছে, তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের পিতা জামাল উদ্দিন বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুন মামলার তদন্ত কর্মকর্তা, তৎকালীন সিএমপির কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ মোট ৩৮ জনকে আসামি করা হয়েছে। মামলাটির বিচার কার্যক্রম বর্তমানে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলমান রয়েছে। (সূত্র: ইত্তেফাক)

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.