Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

নিট প্রশ্নফাঁস ইস্যুতে সরব দিল্লি, সরকারের পদক্ষেপের পক্ষে মোদী

 

আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের বহুল আলোচিত মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET) প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানী দিল্লিসহ বিভিন্ন স্থানে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে সরকারের নেওয়া পদক্ষেপের পক্ষে অবস্থান ব্যাখ্যা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


মঙ্গলবার (২১ জুলাই) বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) পার্লামেন্টারি কমিটির বৈঠকে নিট প্রশ্নফাঁসের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। বৈঠক শেষে ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন।


কিরেন রিজিজুর ভাষ্য অনুযায়ী, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসার পরপরই সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হয় এবং তা সফলভাবে সম্পন্ন করে ফলাফলও প্রকাশ করা হয়েছে।


বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভবিষ্যতে এ ধরনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রতিরোধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত রয়েছে এবং অপরাধীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।


তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা ও শিক্ষার্থীদের আস্থা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অনিয়ম যাতে পুনরায় না ঘটে, সে লক্ষ্যে নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে।


কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.