Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

গাইবান্ধার আলোচিত ব্যক্তি হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার, রাতের অভিযানে সিআইডির হেফাজতে

প্রতিকী ছবি

গাইবান্ধার পলাশবাড়ীর আলোচিত ব্যক্তি হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার (১২ জুলাই) গভীর রাতে ঢাকার সিআইডির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মানিলন্ডারিং মামলায় তাকে আসামি করা হয়েছে। মামলার প্রেক্ষিতে সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করে জানান, মানিলন্ডারিং সংক্রান্ত মামলায় হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১২টার দিকে পলাশবাড়ীর একটি মন্দিরে অবস্থানকালে কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশের পরিচয় দিয়ে সেখানে প্রবেশ করেন। পরে তারা হরিদাস চন্দ্র তরণী দাসকে বাইরে আসতে বলেন। মন্দিরের বাইরে এনে তাকে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে জানা যায়, অভিযানে অংশ নেওয়া দলটি সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের সদস্য ছিল।

ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ বিষয়ে সিআইডির পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হলে পরবর্তী আপডেট প্রকাশ করা হবে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.