Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

রথযাত্রাকে পণ্ড করার ষড়যন্ত্র চলছে



নিজস্ব প্রতিবেদক: আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের আশঙ্কার কথা জানা গেছে। বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে দাবি করা হচ্ছে, কয়েকটি নিষিদ্ধ উগ্রবাদী গোষ্ঠী উৎসবের পরিবেশ নষ্ট করতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে তৎপরতা চালাচ্ছে।

সূত্রগুলোর দাবি, ঢাকাসহ দেশের কয়েকটি বিভাগীয় শহরে—বিশেষ করে চট্টগ্রাম ও রাজশাহীতে—রথযাত্রা উপলক্ষে ভারতীয় হাইকমিশনার ও সহকারী হাইকমিশনারদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এ সুযোগকে কেন্দ্র করে উগ্রবাদী গোষ্ঠীর সমর্থকরা রথযাত্রার শোভাযাত্রার পথ এবং আশপাশের এলাকায় সাদা-কালো রঙের আরবি ভাষায় লেখা পতাকা প্রদর্শনের মাধ্যমে পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করার এবং উৎসবের আয়োজন পণ্ড করার পরিকল্পনা করছে বলে অভিযোগ উঠেছে।

বিশেষ গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে আরও জানা গেছে, রাজধানীর ঢাকেশ্বরী মন্দির, জয়কালী মন্দির, বনানী মাঠ ছাড়াও ঢাকার বাইরে রংপুর, পুঠিয়া এবং রাজবাড়ী এলাকায়ও এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির ছক আঁটা হচ্ছে। সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানা গেছে।

ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং রথযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, উপরোক্ত তথ্য বিভিন্ন সূত্র ও গোয়েন্দা তথ্যের দাবির ভিত্তিতে প্রকাশিত। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.