Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

পলাশবাড়ীতে মন্দির ও প্রতিষ্ঠাতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদক | গাইবান্ধা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি মন্দির ও এর প্রতিষ্ঠাতার বিরুদ্ধে কথিত মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর গ্রামের বহুল আলোচিত শ্রী শ্রী রাধা গোবিন্দ কালি মন্দিরের সামনে সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। স্থানীয় সনাতনী সম্প্রদায়ের সদস্য এবং মন্দিরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।


মানববন্ধনে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন বিপিন বর্মন, উজ্জ্বল চন্দ্র, সূর্য সরকার, জনি ইসলাম, টগর কুমার ও গৌরাঙ্গ সরকারসহ এলাকার সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধিরা।

বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালি মন্দির এবং মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরনীদাসের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এসময় বক্তারা বলেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠান ও এর প্রতিষ্ঠাতাকে ঘিরে অপপ্রচার সমাজে অশান্তি সৃষ্টি করতে পারে। তাই যারা এ ধরনের ষড়যন্ত্রে জড়িত তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধন থেকে বক্তারা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় জাতীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.