Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

ধর্মগুরুদের জন্য মাসিক সম্মানী চালু করছে সরকার, ১৪ মার্চ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত, সেবাইত, বৌদ্ধ ভিক্ষু ও খ্রিস্টান যাজকসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মগুরুদের জন্য মাসিক সম্মানী চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় সারাদেশের হাজারো মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জার দায়িত্বশীলদের নিয়মিত ভাতা প্রদান করা হবে।

রোববার (৮ মার্চ) দুপুরে সচিবালয়ে ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত ও সেবাইতদের মাসিক ভাতা সংক্রান্ত ব্রিফিংয়ে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের ৪৮০৯টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধ বিহার এবং ৩৯৬টি খ্রিস্টান গির্জার ধর্মগুরুদের এ ভাতা প্রদান করা হবে। আগামী ১৪ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি মসজিদের জন্য মাসিক ১০ হাজার টাকা বরাদ্দ থাকবে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা। অন্যদিকে মন্দির, বৌদ্ধ বিহার ও খ্রিস্টান গির্জার জন্য মাসিক ৮ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। মন্দিরের ক্ষেত্রে পুরোহিত পাবেন ৫ হাজার টাকা এবং সেবাইত ৩ হাজার টাকা। বৌদ্ধ বিহারে অধ্যক্ষ পাবেন ৫ হাজার টাকা এবং উপাধ্যক্ষ ৩ হাজার টাকা। একইভাবে খ্রিস্টান গির্জায় পালক বা যাজক পাবেন ৫ হাজার টাকা এবং সহকারী পালক বা যাজক পাবেন ৩ হাজার টাকা।

এছাড়া ধর্মীয় উৎসব উপলক্ষে বিশেষ বোনাস দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। মসজিদে কর্মরতদের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় বছরে দুইবার ১ হাজার টাকা করে বোনাস দেওয়া হবে। অন্যদিকে দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা ও বড়দিন উপলক্ষে সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের ২ হাজার টাকা করে বোনাস প্রদান করা হবে।

তবে যেসব মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠান ইতোমধ্যে সরকারি কিংবা দেশি-বিদেশি সংস্থার অনুদান পেয়ে থাকে, সেগুলো এই ভাতার আওতার বাইরে থাকবে বলেও জানান তিনি।

জনপ্রশাসন উপদেষ্টা আরও বলেন, চলতি অর্থবছরের মার্চ থেকে জুন পর্যন্ত এই সম্মানী কার্যক্রম বাস্তবায়নে মোট ২৪ কোটি ৫৭ লাখ টাকা প্রয়োজন হবে। সরকার ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.