Top Ad unit 728 × 90

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

{getPosts} $results={6} $label={recent}

ময়মনসিংহের ভালুকায় আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

ময়মনসিংহ প্রতিনিধি,

বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলায় এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হলো।

নতুন করে গ্রেপ্তার হওয়া দুজন হলেন, ভালুকা উপজেলার বাটাজোর ডাকুরিয়া এলাকার সিয়াম আহম্মেদ এবং হবিরবাড়ী ইউনিয়নের কড়ইতলা মোড় এলাকার আবদুল্লাহ।

বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার রাতে বাটাজোর ও জামিরদিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার দিন স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় দীপু চন্দ্র দাসের ঝুলন্ত মরদেহে আগুন দেওয়ার সময় তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

ডিবির দাবি, মরদেহ নামানোর সময় তারা উসকানিমূলক স্লোগান দিয়ে জনতাকে উত্তেজিত করেছিলেন।

পুলিশ আরও জানায়, এই মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার হওয়া ২৫ জনের মধ্যে ১২ জন ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

No comments:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Right Reseved |

Contact Form

Name

Email *

Message *

Theme images by i-bob. Powered by Blogger.