Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

রাউজান পৌরসভা ৭নং ওয়ার্ড ছত্রপাড়ায় রাধাকৃষ্ণ সেবাশ্রমে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত

 

মিলন বৈদ্য শুভ,
রাউজান প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের ছত্রপাড়া এলাকায় অধরচাঁদ গোস্বামী শ্রীশ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।

৬, ৭ ও ৮ মার্চ তিনদিনব্যাপী আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানমালায় বিভিন্ন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রজ্জ্বলন, শ্রীশ্রী কৃষ্ণ পূজা, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, গীতা পাঠ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, মহতী ধর্মীয় আলোচনা সভা, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভারম্ভ, শ্রীশ্রী ঠাকুরের রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন, শ্রীশ্রী কৃষ্ণলীলা প্রদর্শন এবং দিবারাত্রি অন্নপ্রসাদের ব্যবস্থা।



অনুষ্ঠানে প্রধান মহান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী পূর্ণব্রতানন্দজী মহারাজ। শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ছত্রপাড়া অধরচাঁদ গোস্বামী শ্রীশ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ গুরুজি শংকরানন্দ মহারাজ।

ধর্মসভায় সভাপতিত্ব করেন অরুণ বিজয় দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ডা. জিকু চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সেবাশ্রমের ভূমিদাতা দুলাল কান্তি নাথ ও সাধন কান্তি নাথ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি সুবীর শীল (সাগর) ও সাধারণ সম্পাদক তাপস দে। এসময় উপস্থিত ছিলেন আশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক শিবু প্রসাদ দাশ, মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি তাপস দে, সাধারণ সম্পাদক রনি কান্তি দাশ, সাবেক সভাপতি ডা. প্রদীপ কুমার শীল, সাবেক সভাপতি বাবু শীল, সাবেক সাধারণ সম্পাদক অরুণ দাশসহ আশ্রমের অন্যান্য সদস্যবৃন্দ।

তিনদিনব্যাপী এই মহতী ধর্মীয় আয়োজনে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন এবং ভক্তিমুখর পরিবেশে মহানাম সংকীর্তনে অংশ নেন।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.