Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

রাউজানে মা মগধেশ্বরী মায়ের ৫ম বার্ষিক পূজা অনুষ্ঠিত, ভক্তদের ঢল


মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা এলাকায় জ্বালাকুমারী স্মৃতি সংসদের উদ্যোগে সার্বজনীন শ্রীশ্রী মা মগধেশ্বরী মায়ের ৫ম বার্ষিক পূজা উৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে। প্রায় দুই শতাধিক বছরের পুরনো ঐতিহ্যবাহী এই মন্দিরকে কেন্দ্র করে মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, গীতাপাঠ, চণ্ডীপাঠ, ধর্মীয় ভজন সংগীত, মায়ের মালা অর্ঘ্য প্রদান, পূজা-অর্চনা, রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন এবং অন্নপ্রসাদ বিতরণ।

অনুষ্ঠানে গীতাপাঠ পরিবেশন করেন লিটন দে। পূজা উপলক্ষে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। উৎসব কমিটির সভাপতি শিবু ঘোষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুধীর মুহুরীর তত্ত্বাবধানে আয়োজিত এ পূজা সফলভাবে সম্পন্ন হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে ছিলেন অর্থ সম্পাদক রুবেল দে, জনি বল, অঞ্জন ঘোষসহ সদস্যবৃন্দ। এছাড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তপন দে, সুমন দত্ত, বিষ্ণু দে, সুজিত দে, তপন মুহুরী ও স্বদেশ মুহুরী প্রমুখ। 

স্থানীয়দের মতে, এই পূজা শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি এলাকার সামাজিক সম্প্রীতি ও ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.