Top Ad unit 728 × 90

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

{getPosts} $results={6} $label={recent}

এনএসএইচএসএস-এর অফিসিয়াল অ্যাম্বাসেডর হলেন কুইন্সের শিক্ষার্থী মৌমিতা আচার্য


যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষাবিষয়ক সংগঠন National Society of High School Scholars (এনএসএইচএসএস)-এর অফিসিয়াল অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পেয়েছেন নিউইয়র্কের কুইন্সের Hillcrest High School-এর শিক্ষার্থী মৌমিতা আচার্য।


সাম্প্রতিক এই নিয়োগের মাধ্যমে তিনি সংগঠনটির প্রতিনিধিত্ব করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, দিকনির্দেশনা প্রদান এবং নেতৃত্বগুণ বিকাশে কাজ করবেন। অ্যাম্বাসেডর হিসেবে মৌমিতা বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে একাডেমিক উৎকর্ষ, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে ভূমিকা রাখবেন।


এনএসএইচএসএস সূত্রে জানা গেছে, মৌমিতা আচার্য এর আগে সংগঠনটির পক্ষ থেকে একটি জাতীয় পর্যায়ের একাডেমিক স্বীকৃতি অর্জন করেন। তার একাডেমিক কৃতিত্ব, নেতৃত্বগুণ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতেই তাকে এই দায়িত্বে নির্বাচিত করা হয়েছে। সাধারণত যেসব শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার পরিচয় দেয়, তাদের মধ্য থেকেই অ্যাম্বাসেডর নির্বাচন করে এনএসএইচএসএস।


নিয়োগের পর সংগঠনটির প্রেসিডেন্ট Nainika Manthena মৌমিতাকে অভিনন্দন জানিয়ে বলেন, একজন অ্যাম্বাসেডর হিসেবে তার যাত্রা শুরু হওয়ায় তারা আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, ছাত্রনেতাদের সঙ্গে কাজের মাধ্যমে মৌমিতা আরও অভিজ্ঞতা অর্জন করবেন এবং নেতৃত্বের ক্ষেত্রে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।


এছাড়া এনএসএইচএসএস-এর কো-ভাইস প্রেসিডেন্ট Antonio Pizzolato তাকে স্বাগত জানিয়ে বলেন, এই দায়িত্ব তার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ এবং তিনি যেন কঠোর পরিশ্রম অব্যাহত রেখে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখেন।


২০০২ সালে Claes Nobel এবং James W. Lewis-এর উদ্যোগে প্রতিষ্ঠিত এনএসএইচএসএস-এর লক্ষ্য বিশ্বব্যাপী মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান এবং তাদের বিকাশে সহায়তা করা। বর্তমানে বিশ্বের ১৭০টিরও বেশি দেশে সংগঠনটির কার্যক্রম বিস্তৃত এবং সদস্য সংখ্যা ২০ লাখেরও বেশি।


মৌমিতা আচার্যের এই অর্জন তার শিক্ষা প্রতিষ্ঠানসহ নিউইয়র্কের কুইন্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের জন্য গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তার এই সাফল্য তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে।


মৌমিতা আচার্য বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় দৈনিক ‘দ্য সাউথ এশিয়ান টাইমস’-এর সম্পাদক ও প্রকাশক Dipak Kumar Acharya-এর মেয়ে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে নিউইয়র্কে বসবাস করছেন এবং পড়াশোনার পাশাপাশি বিভিন্ন একাডেমিক ও সহশিক্ষামূলক কার্যক্রমে সক্রিয় রয়েছেন।

No comments:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Right Reseved |

Contact Form

Name

Email *

Message *

Theme images by i-bob. Powered by Blogger.