জেল হেফাজতে দেবাশীষ চৌধুরীর মৃত্যুর অভিযোগ, পরিকল্পিত হত্যার দাবি পরিবারের
চট্টগ্রামে জুলাই-আগস্টের একটি মামলায় গ্রেফতার হওয়া দেবাশীষ চৌধুরী নামের এক ব্যক্তির জেল হেফাজতে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।
মৃত দেবাশীষ চৌধুরীর পিতা সুধাংশু বিকাশ চৌধুরী এবং মাতা প্রতিভা চৌধুরী। তিনি চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকার ১১০, কবি নজরুল ইসলাম রোড, পি কে সেন কম্পাউন্ডের বাসিন্দা ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল ২০২৬ রাতে নিজ বাসা থেকে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট থানায় দায়ের হওয়া মামলার নম্বর-১৯ (১) ৯(খ), তারিখ ০১/০৯/২০২৪ মামলায় তাকে চালান দেওয়া হয়।
গ্রেফতারের ২১ দিন পর গতকাল চট্টগ্রাম কারাগার থেকে মৃত অবস্থায় দেবাশীষ চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এসময় পরিবারের সদস্যরা তার পিঠে আঘাতের চিহ্ন দেখতে পান বলে অভিযোগ করেন।
পরিবারের দাবি, দেবাশীষ চৌধুরী কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। পৈত্রিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে একটি প্রভাবশালী মহল স্থানীয় থানাকে ব্যবহার করে তাকে মামলায় জড়িয়েছে। পরে জেল হেফাজতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ পরিবারের।
ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা।



.png)

%20.png)

No comments: