Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

নেত্রকোনায় পৃথক ঘটনায় আটক হিন্দু নারীর ছবি দেহ ব্যবসার সংবাদের সঙ্গে প্রকাশ: ক্ষোভ ও প্রতিবাদ



নেত্রকোনায় পৃথক ঘটনায় আটক হওয়া এক হিন্দু নারীর ছবি দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার ব্যক্তিদের সঙ্গে প্রকাশ করাকে কেন্দ্র করে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন হরিজন সম্প্রদায়ের নেতৃবৃন্দ। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।


জানা গেছে, নেত্রকোনা শহরের একটি আবাসিক বাসায় দেহ ব্যবসার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নেত্রকোনা মডেল থানা পুলিশ। এ সময় খদ্দেরসহ তিনজনকে আটক করা হয়। পরে এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হলে পুলিশের হেফাজতে থাকা কয়েকজনের সঙ্গে এক হিন্দু নারীর ছবিও প্রকাশ করা হয়।


এ ঘটনায় মঙ্গলবার হরিজন সম্প্রদায়ের নেতারা তীব্র প্রতিবাদ জানান। তাদের দাবি, ছবিতে থাকা ওই হিন্দু নারীকে সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনায় পুলিশ আটক করেছিল এবং দেহ ব্যবসার অভিযোগে আটক ব্যক্তিদের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। কিন্তু আদালতে পাঠানোর সময় একই ফ্রেমে ছবি তুলে সংবাদ প্রকাশ করায় পুরো হিন্দু সম্প্রদায়ের সম্মান ক্ষুণ্ণ হয়েছে।


সম্প্রদায়ের নেতারা আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এতে ওই নারীর ব্যক্তিগত মর্যাদা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের সামাজিক অবস্থানও প্রশ্নবিদ্ধ হয়েছে বলে তারা অভিযোগ করেন।


তাদের ভাষ্য অনুযায়ী, প্রকাশিত ছবিতে লাল গোল চিহ্ন দিয়ে ওই নারীকে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে, যা বিষয়টিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। একজন নির্দোষ নারীকে দেহ ব্যবসার মতো অপরাধের সঙ্গে পরোক্ষভাবে জড়িয়ে উপস্থাপন করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলেও মন্তব্য করেন তারা।


এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সঠিক ব্যাখ্যা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন হরিজন সম্প্রদায়ের নেতৃবৃন্দ। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর উপস্থাপনা থেকে বিরত থাকার আহ্বানও জানান তারা।


কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.